Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • অর্থনীতি
  • হস্তশিল্পের বাজার ১৫ হাজার কোটি টাকা, সম্ভাবনাময় বিকল্প খাত।
অর্থনীতি

হস্তশিল্পের বাজার ১৫ হাজার কোটি টাকা, সম্ভাবনাময় বিকল্প খাত।

দেশে বর্তমানে হস্তশিল্পের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার। এ আকার ক্রমেই বড় হচ্ছে। হস্তশিল্পে কাজ করছেন এক লাখ ৪৮ হাজার মানুষ, তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী। তৈরি পোশাকশিল্প নির্ভর দেশের অর্থনীতির জন্য হস্তশিল্প খাত সময়োপযোগী ও সম্ভাবনাময় বিকল্প হতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আবু মোখলেছ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববাজারে হস্তশিল্পের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত এ শিল্পের বাজারমূল্য প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, যা ২০৩২ সাল নাগাদ ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

‘বাংলাদেশি হস্তশিল্প পণ্য: রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

দেশের হস্তশিল্প খাতকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে দেশের হস্তশিল্প খাতের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি রপ্তানি সক্ষমতা বৃদ্ধির উপায় এবং বৈশ্বিক বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Posts