Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
অর্থনীতি

একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের (২০২৫-২৬) ৬ষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে নতুন প্রকল্প ১২টি ও সংশোধিত প্রকল্প ৫টি। প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয় ।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলো— কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প: (১) “চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্প, (২) “মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত)” প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প: (১) “৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন” প্রকল্প, (২) “সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ” প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প: (১) “ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ” প্রকল্প, (২) “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ” প্রকল্প, (৩) “বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নিসরঞ্জাম সামগ্রীর আধুনিকায়ন” প্রকল্প। সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প: (১) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩য় সংশোধিত), (২) “সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১টি প্রকল্প: ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনজিআরইউডিপি)’। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প: “অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধিত)” প্রকল্প। অর্থ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প: ‘জাপান হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) (দ্বিতীয় পর্ব)’ প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প: “ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন (১ম সংশোধন)” প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প: “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০ তলা ভিতে ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ” প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প: (১) ‘ক্লাইমেট রেসপন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংথেনিং প্রজেক্ট ফর রেজাল্ট’, (২) ‘এস্টাবলিশমেন্ট অব এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, মুন্সীগঞ্জ (১ম সংশোধিত)’ প্রকল্প, (৩) “স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট—সংস্থাসমূহের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন” প্রকল্প। 

এ ছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক এরইমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো— (১) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প, (২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টেডিয়াম উন্নয়ন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন এবং মাগুরা জেলা স্টেডিয়াম কমপ্লেক্সে ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প, (৩) দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট-৩য় পর্যায়) (২য় সংশোধিত), (৪) খুলনা পাবলিক কলেজ, বয়রা, খালিশপুর এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, (৫) ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) (৩য় সংশোধিত) প্রকল্প, (৬) ঢাকা, মাদারীপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প, (৭) শহীদ মো. সামিদ হোসেন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, মুক্তাগাছা, ময়মনসিংহ (১ম সংশোধিত), (৮) নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়াম এর অধিদপ্তর উন্নয়ন প্রকল্প, (৯) বিয়াম ফাউন্ডেশনের আওতায় প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমিটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, (১০) কক্সবাজার জেলার বাংলাদেশ–মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহ (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত), (১১) জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, (১২) গাজীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত), (১৩) পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ, (১৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নবাব খাল, নয়াগোল খাল এবং রেলওয়ের বোরো পিট খনন/পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, (১৫) দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)।

Related Posts